ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ রাত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ

নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিস নানা উদ্যোগ গ্রহণ করেছে। দিনে গরম রাতে ঠান্ডা এমন আবহাওয়ায় কৃষকের মাঠ ভরা বোরো ধান যেন পোকার আক্রমণে বিনষ্ট না হয় এজন্য তারা কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এরমধ্যে উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও পাঁচুপুর ইউনিয়নে সর্বাধিক জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। বর্তমানে প্রায় প্রত্যেক মাঠেই ধানের শীষ বের হয়েছে। অনেক মাঠে ধান পাকতেও শুরু করেছে। এমন পরিস্থিতিতে কৃষকের ধানে পোকার আক্রমণ হলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবে। 
এদিকে এবারে বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকলেও সম্প্রতি দিনে তীব্র গরম ও রাতে ঠান্ডা আবহাওয়া ধানের জন্য অনুকূল নয়। এমন আবহাওয়ায় কারেন্ট পোকার উপদ্রপ বাড়ার সম্ভাবনা থাকে বলে কৃষি অফিস সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ রহমান বলেন, বর্তমানে বোরো ধানকে নিরাপদ রাখার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। তাদের মাঝে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, দলীয় সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লড়াইয়ে উদ্যোক্তা গাইবান্ধার সাঘাটার মোশাররফ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

রাজশাহীতে ক্রেতা সেজে তেল মজুতকারীকে ধরল এনএসআই

বগুড়ায় নানা আয়োজনে অনুষ্ঠিত হলো কুঁড়ি উৎসব

চাঁপাইনবাবগঞ্জে প্রথম পর্যায়ে ৮৩ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া সম্পন্ন