ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

বগুড়ায় নানা আয়োজনে অনুষ্ঠিত হলো কুঁড়ি উৎসব

বগুড়ায় নানা আয়োজনে অনুষ্ঠিত হলো কুঁড়ি উৎসব

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কবি, সাংবাদিকদের সম্মাননা প্রদান ও নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী কুঁড়ি উৎসব। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা পরিষদ মিলনায়তনে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক নাসির আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কবি ও সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ্ ও মতিয়ার রহমান, কুঁড়ি উপদেষ্টা ইনামুল হক রঞ্জু, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি আতিকুর রহমান মিঠু।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল জলিল, পৃষ্ঠপোষক জুলফিকার আলী খান, টিএমএসএস উপ পরিচালক আয়েশা বেগম, সভাপতিত্ব করেন কুঁড়ি উপদেষ্টা শেখ ফিরোজ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাছির আহম্মেদ বলেন, কুঁড়ি শিশুদের প্রাণ, কুঁড়ি থেকে বেড়ে উঠছে আমাদের শিশুরা, যারা আগামীতে সুনাগরিক হয়ে গড়ে উঠবে। ‘কুঁড়ি উৎসব শিশু কিশোরদের সাহিত্য চর্চায় উদ্দীপ্ত ও প্রাণবন্ত করে তুলবে। সাহিত্য চর্চার মাধ্যমে শিশু কিশোররা সত্যিকারে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এমন উৎসব।’

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শিশুতোষ ছড়া, কবিতা পাঠ, আবৃত্তি, প্রচ্ছদ অংকন, গল্পবলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বর্ষসেরা ৬ জন শিশু কিশোরদের ছড়া,গল্প ও প্রচ্ছদ শিল্পীদের সংবর্ধিত করা হয়।

আরও পড়ুন

বিকালে সমাপনী অনুষ্ঠানে সম্মাননা প্রদান এর মধ্যে দিয়ে সমাপ্তি হয়। এ বছর কুঁড়ি সম্মাননা প্রদান করা হয় শিশু সংগঠক দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিকতায় রেজাউল বারী ঈসা স্মৃতি সম্মাননা প্রদান করা হয় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুকে, শিশু সাহিত্যপ্রেমি কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, শিশু সাহিত্যে আনজীর লিটন, শিশুতোষ ছড়ায় ইসমাত মির্যা, শিশুতোষ গল্পে রাহমান ওয়াহিদ, প্রচ্ছদশিল্পে উত্তম সেন এবং শিশু সাহিত্যে বিশেষ অবদানে কবি ও প্রাবন্ধিক শেখ ফিরোজ আহমদ।

এছাড়া শিশু-কিশোর খুদে লিখিয়েদের মধ্যে বর্ষসেরা কুঁড়ি পুরস্কার প্রদান করা হয় ছড়াকার শাহানাজ পারভীন রূপা ও মাসফিয়া জাহান মায়িসা, গল্পকার তাহসিনা বিথী ও সিদ্ধার্থ সাহা, প্রচ্ছদশিল্পী সালমান রহমান সিয়াম ও উম্মে রুকাইয়াকে।

অনুষ্ঠানে ছড়াকারদের উপস্থিতিতে আবৃত্তি করেন কবি ও সাংবাদিক এইচ আলিম, বাচিক শিল্পী প্রীতি দত্ত, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন ছড়াকার আমির খসরু সেলিম, প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, সঙ্গীত পরিবেশন করে প্রজন্ম সান্যাল ঋক, সৌমিকা লাহিড়ী, প্রণব কান্ত সান্যাল, শামরিন নাহার বাবলী, রওশন আরা সোহেলী, নৃত্য পরিচালনা করেন নুরজাহান রেখা, মিলন মাহমুদ ও  উচ্চারণ একাডেমির শিল্পিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক ও সাদিয়া স্মৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নানা আয়োজনে অনুষ্ঠিত হলো কুঁড়ি উৎসব

চাঁপাইনবাবগঞ্জে প্রথম পর্যায়ে ৮৩ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া সম্পন্ন

বগুড়ার কাহালুতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো মাইক্রোবাস, প্রাণহানী ঘটেনি

প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে নতুন করে সাজানো হচ্ছে বগুড়া

জিয়া পরিবারের হাত ধরে বগুড়া পৌরসভার তিন বিশেষ পরিবর্তন

বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধের সরকারি গাছ কাটার অভিযোগ