ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ১২:২৪ রাত

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ছবি: সংগৃহীত, জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের প্রশংসা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তারা অত্যন্ত ভদ্র। জামায়াত একটি সুশৃঙ্খল দল। তারা বিরোধী দল হিসেবে আমাদেরকে সহযোগিতা করছেন। সংসদে তারা শৃঙ্খলা বজায় রাখছেন এবং সংসদীয় রীতিনীতি মনে চলছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে নাগরিক ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাই আপনাদের সঙ্গে দেখা করতে, ধন্যবাদ জানাতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমি এখানে এসেছি।

তিনি বলেন, স্পিকার হওয়ার কারণে আমার ব্যস্ততা অনেক বেড়ে গেছে। তাই ইচ্ছা থাকলেও সব সময় এলাকায় আসা সম্ভব হয় না। সংসদে রাজনৈতিক দলগুলো আইন প্রণয়ন করে, আর আমি স্পিকার হিসেবে তা পরিচালনা ও নির্দেশনা দিই।

আরও পড়ুন

স্পিকার আরও বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি মওলানা আওয়াল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা