ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ১০:১৬ রাত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

ছবি: সংগৃহীত, রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে সোহানুর রহমান সাহেদ (১৯) নামের এক পলিটেকনিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরের ভোরুয়াপাড়ায় এই ঘটনা ঘটে। আহত সাহেদ পদ্মা এক্সপ্রেস ট্রেনে (রাজশাহী-ঢাকা) সিরাজগঞ্জে যাচ্ছিলেন। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আহত সাহেদ চাঁপাইনবাগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের কম্পিউটার সাইন্সের ছাত্র। তিনি দিনাজপুর জেলার গোয়ালদার হাকিমপুর গ্রামের মো. মোতালেবের ছেলে। বর্তমানে তিনি অবচেতন অবস্থায় হাসপাতালে আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মানবিকতার খাতিরে আহত সাহেদকে উদ্ধার করা মিজানুর রহমান বলেন, কীভাবে পড়েছেন সেটি জানা নেই। তিনি আহত অবস্থায় পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দিনাজপুর থেকে রওনা হয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে তার কয়েকজন সহপাঠী এসেছেন। তারা চিকিৎসার সার্বিক বিষয় দেখাশোনা করছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। হাসপাতালে ভর্তির পর তার একবার জ্ঞান ফিরেছিল। কোনো কথা বলতে পারেননি। যতটুকু শুনেছি, তিনি রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেনে করে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে ট্রেন থেকে পড়ে যান।

আরও পড়ুন

এবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ওয়ালীফ হোসেন বলেন, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পলাশে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১