ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬ ১২:৩৫ এএম

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

ছবি: সংগৃহীত, এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

বিনোদন ডেস্ক : কবি ও নাট্যকার হিসেবে পরিচিত আব্রাহাম তামিম এবার হাজির হচ্ছেন নির্মাতা হিসেবে নতুন একটি টেলিভিশন প্রযোজনা নিয়ে। তাঁর পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘পিয়ারলাল’, যা শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।

তবে নিজের এই কাজকে ‘নাটক’ বলতে নারাজ তামিম। বরং তিনি এটিকে ‘ছবি’ হিসেবেই দেখতে চান। এ কারণেই প্রচারণার পোস্টারসহ সব জায়গায় ব্যবহার করা হয়েছে- ‘একটি আব্রাহাম তামিম ছবি’ এই বিশেষ পরিচিতি।

আব্রাহাম তামিম বলেন, “নির্মাতা হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। একজন পরিচালকের চোখ যে জিনিসটা গল্পে খোঁজে, সেটাই তুলে ধরতে চেয়েছি। শিল্পীরা তাঁদের নিজ নিজ চরিত্রে অসাধারণ কাজ করেছেন। আশা করছি, কাজটি দর্শকের মনে দাগ কাটবে।” ‘পিয়ারলাল’-এর দৃশ্যধারণ করা হয়েছে গাজীপুরের জয়দেবপুরের বিভিন্ন লোকেশনে। গ্রামীণ আবহ ও বাস্তবধর্মী চিত্রায়ণের মাধ্যমে গল্পকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন নির্মাতা।

আরও পড়ুন

আজিজুল ইসলামের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মারুফের রহমান। এতে অভিনয় করেছেন সমিক ইসলাম, মাইশা জাহান, আশরাফ টুলু ও পারভেজ সুমনসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

জার্মানির মুখোমুখি ইকুয়েডর, খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোল

পবিত্র আশুরা আজ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদ রানাকে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকে আরও প্রায় ২০০ জন