ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০১:৩৭ দুপুর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃত সন্ত্রাসী : পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃত সন্ত্রাসী : পেজেশকিয়ান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের স্কুল, হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থি। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে প্রকৃত সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, মানবিক নীতির তোয়াক্কা না করেই তারা স্কুল ও হাসপাতালে হামলা চালায়। এটা খুবই লজ্জাজনক। তারা দাবি করে, আমরা সন্ত্রাসী, কিন্তু তারাই হলো প্রকৃত সন্ত্রাসী। তারা যখন যাকে খুশি হত্যা করছে। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে ‘পুলিশের’ ভূমিকা পালন করে, তাহলে ইরান মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেবে।

আরও পড়ুন

ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইরান নৌ চলাচল বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে সামরিক অবরোধ আরোপ করেছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকায় এই যুদ্ধ আপাতত স্থগিত রয়েছে। সূত্র : মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃত সন্ত্রাসী : পেজেশকিয়ান

 মেহেরপুরে স্কুল ছুটির পর টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী!

ফিফটির ‘সেঞ্চুরি’ বাবরের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে চায় ইসরায়েল

হারের পর রেফারিকে দুষলেন রিয়াল কোচ

নাটোরের লালপুরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু