ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:১৯ দুপুর

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলংয়ের ভিভা এনার্জির কোরিও তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। প্রায় ১৩ ঘণ্টা পর বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভিভা এনার্জির প্রধান নির্বাহী স্কট ওয়্যাট জানান, অগ্নিকাণ্ডে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য ইউনিটগুলো অক্ষত রয়েছে। অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটি জ্বালানি সরবরাহ চাপে রয়েছে, এমন পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ড ‘ভালো সময়ে হয়নি’।

আরও পড়ুন

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এই তেল শোধনাগারটি প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। এটি ভিক্টোরিয়ার ৫০ শতাংশ এবং দেশের মোট জ্বালানির ১০ শতাংশ উৎপাদন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় চান মিরাজ

মিত্রদেশের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে ইরান

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকান থেকে ব্যবসায়ীরা মরদেহ উদ্ধার

দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম 

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে জানে না লেবানন