ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ দুপুর

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে জানে না লেবানন 

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে জানে না লেবানন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার আলোচনার ঘোষণা দিলেও, ইসরাইলের সঙ্গে এমন কোনো আসন্ন আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’ বলে এএফপিকে জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র। 

সূত্রটি বলেছে, ইসরাইলের সঙ্গে পরিকল্পিত কোনো যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই এবং সরকারি কোনো মাধ্যমেও আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। ট্রাম্প এর আগে, তার ‘ট্রুথ সোশ্যাল’ নেটওয়ার্কে লিখেন, ওয়াশিংটন ইসরাইল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি জানান, দীর্ঘ সময়, প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা কথা বলতে যাচ্ছেন। এটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। খবর : এএফপি।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে জানে না লেবানন 

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

বিপিসিতে বড় রদবদল

নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ আটক ৩

পদ্মায় পাওয়া সাড়ে ২৫ কেজির কাতল বিক্রি হলো ৪৮ হাজার টাকায়

নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিলো ইরানের সুপার ট্যাংকার