ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৫:১৭ বিকাল

কুমিল্লায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

আজ বুধবার(১৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এই ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কুমিল্লা অভিমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারী নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই নারীর ছেলেকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার