ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬ ০১:১৬ এএম

ফুটবল ক্লাব কিনলেন মেসি

ছবি: সংগৃহীত, ফুটবল ক্লাব কিনলেন মেসি

স্পোর্টস ডেস্ক : বার্সেনোলাভিত্তিক ক্লাব কর্নেয়া কিনে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্পেনের পঞ্চম স্তরের এ ক্লাবটি এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

লিওনেল মেসির আগমন কর্নেয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা উল্লেখ করে ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি প্রতিভা বিকাশে বিনিয়োগ অব্যাহত রাখবে এই পদক্ষেপ। একইসাথে কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভা বিকাশে তার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।
কর্নেয়া ক্রয়ের এই প্রকল্প দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিচালিত হবে জানানো হয়েছে।
 
আর্জেন্টাইন এই তারকা কাতালান ক্লাবটির শতভাগ শেয়ার কিনে নিয়েছেন বলে জানিয়ে ডেইলি স্পোটর্সের প্রতিবেদনে।

কর্নেয়ায় খেলে স্প্যানিশ ফুটবলে প্রতিষ্ঠিত হয়েছেন জর্দি আলবা, বার্সেলোনার বর্তমান ডিফেন্ডার জেরার্ড মার্টিন এবং আর্সেনাল গোলকিপার দাভিদ রায়া।

পঞ্চম স্তরে খেলা কর্নেয়া বর্তমানে গ্রুপ ফাইভের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ইরানের হামলায় কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

আপিল বিভাগে স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় 

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

বগুড়ার শেরপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু

ময়মনসিংহে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

এবার কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন