পিছিয়ে থেকে বায়ার্নের মাঠে নামবে রিয়াল
স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রাতে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে রাত ১টায়। ২-১ অ্যাগ্রিগেটে পিছিয়ে আছে লস ব্লাঙ্কোস। একই সময়ে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে স্পোর্টিং লিসবনকে আতিথ্য জানাবে আর্সেনাল। ১-০ অ্যাগ্রিগেটে এগিয়ে আছে মিকেল আর্তেতার দল।
জার্মান ও স্প্যানিশ জায়ান্টদের চ্যাম্পিয়নস লিগের শেষ চারে যাওয়ার লড়াই আজ। প্রথম লেগে হোম ম্যাচে হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের জন্য দ্বিতীয় লেগটি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। তবে হিসাব যতটা সহজ বায়ার্ন মিউনিখের জন্য, চ্যালেঞ্জও থাকছে ততটাই বড়। কারণ চ্যাম্পিয়নস লিগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর উদাহরণ কম নয় আসরের সফলতম ক্লাব রিয়ালের। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় বার্নাব্যুর ২-১ অ্যাডভান্টেজ নিয়েই নামবে বাভারিয়ানরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাউল অ্যাসেন্সিও ও চুয়ামেনিকে পাচ্ছেন না রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্সই রিয়ালের জন্য বড় চ্যালেঞ্জ। রিয়াল মাদ্রিদের প্রধান কোচ আলভারো আরবেলোয়া বলেন, আমরা রিয়াল মাদ্রিদ, আমরা জয়ের বিশ্বাস নিয়েই আলিয়াঞ্জ অ্যারেনায় নামব। প্রথম লেগে দল শতভাগ ফিট ছিল না, কিন্তু এখন আমরা ফিট। রিয়াল ঘুরে দাঁড়াবে।
আরও পড়ুনআলিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বায়ার্ন। ২০২০ সালের পর আর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে পারেনি বাভারিয়ানরা। এবার সেমিফাইনালে যাওয়ার মিশনে ইনজুরিতে লেনার্ট কার্ল ও স্ভেন উলরাইখ। একাদশে ফিরতে পারেন বুন্দেসলিগার সর্বোচ্চ গোলস্কোরার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, রিয়ালের প্রতি আমার বাড়তি সম্মান সবসময় আছে। ইউরোপের অন্যতম সেরা ক্লাব এটি। তবে মাঠে আমি আমার দলের সাফল্যের জন্যই নামব।
ইউরোপিয়ান মঞ্চে দুই দলের ২৯ মুখোমুখিতে রিয়ালের জয় ১২টি, বায়ার্নের ১৩টি এবং ড্র হয়েছে ৪টি ম্যাচ। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে।অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে ইংলিশ লিগ লিডার আর্সেনালকে পেরোতে হবে স্পোর্টিং লিসবনের বাধা। এই মিশনে এক ধাপ এগিয়ে আছে গানাররা। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্সেনাল। এবার এমিরেটস স্টেডিয়ামে অ্যাগ্রিগেট বাড়িয়ে রাখার লক্ষ্য মিকেল আর্তেতার দলের। এবারের চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচের সবকটিতেই অপরাজিত আছে গানাররা। দুই দলের ৭ মুখোমুখিতে আর্সেনাল ৩টি ম্যাচ জিতেছে, স্পোর্টিং লিসবন জিতেছে ১টি, বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে।
মন্তব্য করুন






_medium_1776145314.jpg)

