ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩২

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪২ দুপুর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র ৬০ দিন।

 

আইসিসি জানিয়েছে, এবারের আসরের মোট পুরস্কার তহবিল নির্ধারণ করা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ১০৭ কোটি টাকারও বেশি)। এবারের এই প্রাইজমানি ২০২৪ সালের আসরের তুলনায় ১০ শতাংশ বেশি। দুই বছর আগে ১০টি দলের মধ্যে ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার বিতরণ করা হয়েছিল। ইতিহাসে প্রথমবারের মতো এবার টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। তথ্য জিও সুপারের।

ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার, আর রানার্সআপ পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। দুই সেমিফাইনালে পরাজিত দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে দেয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা নারী ক্রিকেটের ক্রমবর্ধমান উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘নারী ক্রিকেটের প্রসার দ্রুত বাড়ছে। ১২টি দলে বিশ্বকাপ সম্প্রসারণ এবং রেকর্ড পরিমাণ পুরস্কার অর্থ আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক বৈশ্বিক খেলা গড়ে তুলতে সহায়তা করবে।’

প্রসঙ্গত, এরই মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে দারুণ খেলে নিজেদের জায়গা নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

এমপি আমির হামজাকে আইনি নোটিশ

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

নববর্ষের উৎসবের রঙে মুছে গেল শারীরিক সীমাবদ্ধতা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সুইডিশ রাষ্ট্রদূত