ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০২:৪৪ দুপুর

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের, ছবি: প্রতিকী।

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় এলাকার তরিকুল ইসলাম বাবুর ছেলে মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। আহত কিশোর একই এলাকার স্টালিনের ছেলে মো. হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেক্সটাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর। এসময় নীলফামারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাই মৃত্যু হয়। গুরুতর আহত মো. হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

সব দেশের জাহাজ অবরোধের আওতায় : মার্কিন সেন্ট্রাল কমান্ড

১ জুলাই থেকে শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে চলছে তিন জাহাজে আসা জ্বালানি খালাসের কাজ

মায়ামি ছাড়লেন মাসচেরানো

হরমুজে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত