সব দেশের জাহাজ অবরোধের আওতায় : মার্কিন সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া-সব ধরনের জাহাজের ওপরই এই অবরোধ প্রয়োগ করা হচ্ছে।
এই অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ বিভিন্ন সামরিক সম্পদ মোতায়েন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০-এর বেশি নাবিক থাকে, যারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযানে প্রশিক্ষিত।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। তবে ঠিক কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে। পাকিস্তানে ইরানি দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুনএদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা খুব শিগগির হতে পারে। তবে আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এখনো বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে। এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে তুরস্ক এবং মিশর সম্ভাব্য আয়োজক হতে পারে। সূত্র : আল-জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক



_medium_1776169775.jpg)



