ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ দুপুর

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না, ছবি: সংগৃহীত।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, চলতি এপ্রিল মাস তো বটেই, আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না।

আজ বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পর্যাপ্ত মজুত রয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। ব্রিফিংয়ে তিনি উদ্ধার অভিযান ও বর্তমান মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন। যুগ্মসচিব মনির জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এসময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে-ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ মেট্রিক টন, পেট্রোল ১৮ হাজার ২১১ মেট্রিক টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন। এছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ মেট্রিক টন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

নেইমারের ব্রাজিলে বিশ্বকাপ দলে ঢোকার সুযোগ আছে : আনচেলত্তি

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন কৌশল ইরানের

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

সব দেশের জাহাজ অবরোধের আওতায় : মার্কিন সেন্ট্রাল কমান্ড

১ জুলাই থেকে শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী