ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০৮:৪৬ রাত

ঢাকায় ট্রেনে কাটা পড়ে, বগুড়া সোনাতলার স্বপনের মৃত্যু

ঢাকায় ট্রেনে কাটা পড়ে, বগুড়া সোনাতলার স্বপনের মৃত্যু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : রাজধানী ঢাকার বিমানবন্দর স্টেশনে আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বাঁশহাটা (হিন্দুপাড়া) গ্রামের স্বপন কুমার (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্বপন কুমার নিজ বাড়ি থেকে ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ওই দিন তিনি ঢাকার বিমান বন্দর স্টেশনে ট্রেন থেকে নেমে পার্শ্ববর্তী রেললাইন অতিক্রম করছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয় লোকজন তার পরনে থাকা শার্টের পকেট থেকে পকেট ডায়েরি ও জাতীয় পরিচয়পত্র দেখে ঠিকানা জানতে পারেন।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন ও রেলযাত্রীরা সেই পকেট ডায়েরিতে পাওয়া মোবাইল ফোন নম্বর পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ তার মৃত্যুর বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে তার লাশটি উদ্ধার করে সোনাতলায় তার বাড়িতে নিয়ে আসেন এবং আজ শুক্রবার (১০ এপ্রিল) ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ট্রেনে কাটা পড়ে, বগুড়া সোনাতলার স্বপনের মৃত্যু

অপহৃত শিশু তাওবা নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাঁচল

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল

সিরাজগঞ্জে যমুনার চরে কালোজিরা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা

হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

দান কবুল হওয়ার ৬টি অপরিহার্য বৈশিষ্ট্য