জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল
জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশন চলাকালে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সেখান থেকে বেরিয়ে যান।
ওয়াকআউটের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ আরও দেখা হবে। এই সংসদে দেখা হবে। আজকে অনেক দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করলাম।’
আরও পড়ুনতিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ করে বলেন, ‘এখানে ট্রাস্ট মেইনটেইন (আস্থা বজায় রাখা) করা হয় না। এটা আমাদের দুঃখ। স্পিকার আপনি বলেছেন, জাস্টিস মেইনটেইন (ন্যায়বিচার বজায় রাখবেন) করবেন। আজকের দিনে আমরা জাস্টিস পেলাম না। সরকারিদল ট্রাস্টের জায়গা রাখলেন না। আমরা সহযোগিতা করেই যাচ্ছিলাম, কিন্ত আমাদের ব্ল্যাক আউট (বাধা দেওয়া) করা হলো।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








