ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ বিকাল

বগুড়ায় ২৩ কেন্দ্রে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে

বগুড়ায় ২৩ কেন্দ্রে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে

স্টাফ রিপোর্টার : আগামী ১৫ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বগুড়ায় ২৩ কেন্দ্রে ১৪ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী অংশ নেবে। দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ, বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

গত বছরের ২১ ডিসেম্বর থেকে মেধা যাচাইয়ের এই পরীক্ষা শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হওয়ার কথা ছিলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায় যে, শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর একটি রিট করার পর এক মাসের জন্য পরীক্ষা স্থগিত হয়ে যায়। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৪ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, জেলার ১২টি উপজেলার ২৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি-বেসরকারি মিলে ১ হাজার ৯১২টি স্কুলের ১৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে সরকারি স্কুলের শিক্ষার্থী রয়েছে ১১ হাজার ৭৩৫ জন এবং বেসরকারি স্কুলের শিক্ষার্থী ৩ হাজার ১৬১ জন। মেধা যাচাইয়ের এই পরীক্ষায় ৩শ’ পরীক্ষক থাকলেও প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৮ জন। নিরীক্ষকের দায়িত্ব পালন করবেন ১০৪ জন।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন জানান, এই পরীক্ষাটি ২০২৫ সালে ২১ ডিসেম্বর থেকে হওয়ার কথা ছিলো। কিন্তু বেসরকারি স্কুলের দু’জন অভিভাবকের দায়ের করা রিটের কারণে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে শিক্ষামন্ত্রী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের ২০ শতাংশ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ শতাংশ শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেন। তিনি বলেন, এবার এপ্রিলে এই পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামী বছর থেকে ডিসেম্বরেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দান কবুল হওয়ার ৬টি অপরিহার্য বৈশিষ্ট্য

বগুড়ায় ২৩ কেন্দ্রে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে

কুড়িগ্রামের রাজারহাটে ভিক্ষাবৃত্তি ছেড়ে প্রতিবন্ধী সাবলু এখন মাংস বিক্রেতা

ঠাকুরগাঁওয়ের সালন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার আদমদীঘিতে ড্রেনম্যানদের বেঁধে ট্রান্সফরমার চুরি, কৃষকদের আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে হাসপাতালে ৫৮ রোগী, ৫ দিনে ৩১ শতাংশ টিকা গ্রহণ