ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৩০ বিকাল

ঠাকুরগাঁওয়ের সালন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ের সালন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাসের সাথে মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) ‎সদর উপজেলার সালন্দর আলীর মোড়স্থ হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস সালন্দর ইউনিয়নের আলীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এসময় কর্তব্যরত চিকিৎসক মো. নাঈম ইসলামকে (৩০) মৃত ঘোষণা করেন। নাঈম ইসলাম বগুড়া জেলার গাবতলী থানার দূর্গাহাটা গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। এঘটনায় পিকআপের ড্রাইভার মো. সফিকুল ইসলাম (৪৫) ও হেলপার মো. বাবু মিয়াকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

পরে মো. বাবু মিয়ার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের সালন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার আদমদীঘিতে ড্রেনম্যানদের বেঁধে ট্রান্সফরমার চুরি, কৃষকদের আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে হাসপাতালে ৫৮ রোগী, ৫ দিনে ৩১ শতাংশ টিকা গ্রহণ

বিরোধিতার মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

কুড়িগ্রামের উলিপুরে ৭০ শতক খাস জমি উদ্ধার

পাবনার সুজানগরে পদ্মার কোল শুকিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা বেকার