ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪২ রাত

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালে অত্র শিক্ষা বোর্ডে ২৭৪ কেন্দ্রে ৮ জেলার ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১শ’ ৭৪ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৫শ’ ৩৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫শ’ ৪২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১৯ জন এবং বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী মাত্র ১শ’ ৪৮ জন।

এবার বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৯শ’ ৬৭ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ৮শ’ ৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮শ’ ৯৭ জন। জেলা ওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, রাজশাহী’র ৫৫ কেন্দ্রে ৫১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৮ হাজার ৫শ’ ৩৭ জন।

এর মধ্যে ছাত্র ১৫৪০৩ ও ছাত্রী ১৩১৩৪ জন। চাঁপাইনবাবগঞ্জের ১৪ কেন্দ্রে ২৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১২ হাজার ৯শ’ ৫৬ জন। এর মধ্যে ছাত্র ৬৮৯৯ ও ছাত্রী ৬০৫৭ জন। নাটোরের ২৭ কেন্দ্রে ২৯৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৮শ’ ৭৮ জন। এর মধ্যে ছাত্র ৭৯৯১ ও ছাত্রী ৭৮৮৭ জন। নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২১ হাজার ২শ’ ৯৯ জন।

এর মধ্যে ছাত্র ১১৬৮৭ ও ছাত্রী ৯৬১২ জন। পাবনার ৩১ কেন্দ্রে ৩০৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৬শ’ ৭২ জন। এর মধ্যে ছাত্র ১৩০১৪ ও ছাত্রী ১৩৬৫৮ জন। সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ৩৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩শ’ ৫৪ জন। এর মধ্যে ছাত্র ১৬৬১০ ও ছাত্রী ১৪৭৪৪ জন। বগুড়ার ৪৫ কেন্দ্রে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩২ হাজার ১শ’ ০২ জন।

আরও পড়ুন

এর মধ্যে ছাত্র ১৭০৬৫ ও ছাত্রী ১৫০৩৭ জন এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ১৪১ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯শ’ ১১ জন। এর মধ্যে ছাত্র ৪৫০৫ ও ছাত্রী ৪৪০৬ জন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলোতে এবার সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের ভিজিলেন্স টিমের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সার্বক্ষণিক তদারকি থাকবে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম বলেন, আগামী ১১ এপ্রিল কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন উপস্থিত থাকবেন। সেখানে তিনি পরীক্ষা সংক্রান্ত সকল দিক নির্দেশনা প্রদান করবেন। এছাড়াও তিনি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য নোট বই পরিহার করে মূল পাঠ্যপুস্তক পড়ার পরামর্শ দিয়েছেন। পরীক্ষার দিনগুলোতে বেশি রাত জেগে পড়াশুনা না করারও পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম