ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ বিকাল

জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম

জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম

জবি প্রতিনিধি:  আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যোগাযোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JnUITS) উদ্যোগে 'মাস্টারিং ডিজিটাল কমিউনিকেশনস' (Mastering Digital Communications) শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের পঞ্চম তলায় সিএসই বিভাগের ভিসি কক্ষে সেমিনারটি আয়োজিত হয়।

সেমিনারে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)-এর হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম। তিনি ডিজিটাল যোগাযোগ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজ থেকে ১০ বছর পরে সবাই হয়তো জব পাবে, কিন্তু সবার অবস্থা একই হবে না। কমিউনিকেশনের অভাবে কেউ হবে ম্যানেজার, আবার কেউ হবে বেকার। বর্তমান সময়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশলই পেশাদার জীবনে বড় পার্থক্য গড়ে দেবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অর্থনীতি বিভাগের লেকচারার মাসুম বিল্লাহ পাটোয়ারী তার বক্তব্যে বলেন, "একটি জরিপ বলছে, আগামী পৃথিবীকে মূলত তিনটি ক্যাটাগরির শক্তি নেতৃত্ব দেবে—এআই (AI), রোবোটিকস এবং মেশিন লার্নিং। এসবের সাথে খাপ খাইয়ে নিতে নিজেদের দক্ষ করে তোলা এখন সময়ের দাবি।"

আরও পড়ুন

একই বিভাগের অধ্যাপক তাবাসসুম শিক্ষার্থীদের সচেতন করে বলেন, "জব মার্কেটে শুধুমাত্র সঠিক কমিউনিকেশনের অভাবে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পিছিয়ে পড়ছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ, আইটি সোসাইটির নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ডিজিটাল কমিউনিকেশনের বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ পান।

আয়োজক সংগঠন জবি আইটি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ ও সচেতন করে তুলতেই নিয়মিত এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম

বগুড়ার শিবগঞ্জে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ পাচ্ছে শেখ সাদীর প্রথম নাটক, সঙ্গে মাহি

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত