ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৭ রাত

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের মিছিল

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের মিছিল

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে।

এ সময় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘এসো নবীন, দলে দলে—ছাত্রদলের পতাকাতলে’, ‘ছাত্রদলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

আরও পড়ুন

নেতাকর্মীরা বলেন, নবীন শিক্ষার্থীদের নিরাপদ, সুষ্ঠু ও সহাবস্থানমূলক ক্যাম্পাস উপহার দেওয়ার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং সহিংসতামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি