ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল

প্রকাশ পাচ্ছে শেখ সাদীর প্রথম নাটক, সঙ্গে মাহি

প্রকাশ পাচ্ছে শেখ সাদীর প্রথম নাটক, সঙ্গে মাহি

 অভি মঈনুদ্দীন ঃ একের পর এক মৌলিক গান প্রকাশ করে বিশেষত তরুণ শ্রোতা দর্শকের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী। নিজের প্রতিটি গানেই নিজে যথেষ্ট ফ্যাশনেবলভাবেই নিজেকে উপস্থাপন করেছেন। নিজের প্রতিটি মৌলিক গানেই ভিন্নতা আনার চেষ্টা করেছেন। নায়কোচিত এই সঙ্গীতশিল্পী বেশ কয়েক বছর আগেই নাটকে, সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নিজের মতো করেই সময় নিয়ে শেখ সাদী নাটকে অভিনয় করতে চেয়েছেন। অবশেষে তার ভক্তদের প্রতীক্ষার অবসান শেষ হতে যাচ্ছে আজ।

আজ ‘বিগ সিটি ড্রামা’য় সন্ধ্যায় প্রকাশ পাবে শেখ সাদী খান ও সামিরা খান মাহি অভিনীত নাটক ‘শহরের নতুন অতিথি’ নাটকটি। নাটকটি পরিচালনায় করেছেন গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।

শেখ সাদী বলেন,‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই অভিনয়ের সময়টাতে একটু নার্ভাস ছিলাম। তবে যখন কাজটা শুরু করি তখন আমার সহশিল্পী মাহি এবং আমার পরিচালক এতো সহযোগিতা করছিলেন যে তখন আমার মনে হলো যে না আমি ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারবো। সত্যি বলতে কী অনেকদিন ধরেই অভিনয় করবো করবো বলে শেষ পর্যনমশ এই গল্পে অভিনয় করা হলো, সেদিক নিয়ে ভীষণ ভালোলাগা কাজ করছে নিজের মাঝে। মাহির সঙ্গে যেহেতু আগেই আমার পরিচয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কারণে তারসঙ্গে অভিনয় করার ক্ষেত্রে নার্ভাসনেসটা কম ছিলো।’

আরও পড়ুন

সামিরা খান মাহি বলেন,‘ সাদীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুউব ভালো। সাদী যখন প্রথম ক্যামেরার সামনে অভিনয় করে, আমি তখন ডিরেক্টরকে বলেছিলাম, আরে দারুণ, সাদীতো খুউব ভালো অ্যাক্টিং করে। সংলাপ না ভুলে গিয়ে চমৎকার অভিনয় করেছিলো। আমি সাদীকে বলেছি বিশেষ বিশেষ দিবসে যেন নাটকে অভিনয় করে। মনে আছে প্রচণ্ড টাণ্ডার মধ্যে গোলাপ বাগানে আমরা নাটকটির মুটিং করেছিলাম। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

এদিকে মাহি যুক্তরাষ্ট্রে তার বড় বোন মিলির কাছে আছেন। কিছুদিন আগে মিলির পুত্র সন্তান হয়েছে, যার নাম রাখা হয়েছে মাশফি অ্যারিজ। আগামী ১২ এপ্রিল মাহি দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি নিলয় আলমগীর, মুশফিক ফারহানের সঙ্গে কয়েকটি নাটকের কাজ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ পাচ্ছে শেখ সাদীর প্রথম নাটক, সঙ্গে মাহি

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১,৬০০-এরও বেশি সহকর্মীকে পদোন্নতি দিলো ব্র্যাক ব্যাংক

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার তার কথা রাখেনি: আসিফ

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় দুই যুবকসহ ৩ জন আটক