ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

সম্প্রতি শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় প্রধান এবং নির্বাচিত শাখাসমূহের প্রধানবৃন্দের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক লার্নিং সেন্টারে আয়োজিত এই প্রোগ্রামের প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। নির্বাহীদের ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নকল্পে এই প্রোগ্রামে বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শৈলী, কর্মীবৃন্দের নেতৃত্বগুণ ও সেবা বৈচিত্র্যের পাশাপাশি দীর্ঘমেয়াদী সফলতার কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ পাচ্ছে শেখ সাদীর প্রথম নাটক, সঙ্গে মাহি

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১,৬০০-এরও বেশি সহকর্মীকে পদোন্নতি দিলো ব্র্যাক ব্যাংক

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার তার কথা রাখেনি: আসিফ

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় দুই যুবকসহ ৩ জন আটক