ঢাবির জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।
গতকাল (৬ এপ্রিল )সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিকৃতি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটোরিয়াম উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের অর্থায়নে প্রতিকৃতিটি নির্মাণ করা হয়।
আরও পড়ুনহলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, রায় চৌধুরী পরিবারের সদস্য ভারতী রানী রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মন, জিএস সুদীপ্ত প্রামাণিক, এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, জগন্নাথ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু হৃষীকেশ, সদস্য-সচিব প্রসেনজিৎ বিশ্বাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। ১৮৮৪ সালে তিনি পিতার নামে জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








