ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০২:১০ রাত

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো

ছবি: সংগৃহীত, তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সরাসরি তুরস্কের আকাশসীমায় পড়েছে। দেশটি জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করার পর ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ভূপাতিত করা হয়েছে।

এটি চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর চতুর্থবারের মতো এমন ঘটনা। এর আগে চলতি মাসে আরও তিনটি ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়, যা নিয়ে আঙ্কারা তেহরানের কাছে প্রতিবাদ জানায় এবং সতর্কবার্তা দেয়।

তবে ইরান আগের তিনটি ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে জানিয়েছে, এসব হামলার অনুমোদন তারা দেয়নি।

আরও পড়ুন

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভূখণ্ডের দিকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় ও দ্বিধাহীনভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করছে যে সংঘাতটি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং ধীরে ধীরে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে, যেখানে ন্যাটোর মতো আন্তর্জাতিক জোটও সরাসরি সম্পৃক্ত হয়ে পড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো

স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন স্বামী!

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার চিন্তা

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ!