ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০১:০৯ রাত

গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ!

ছবি: সংগৃহীত, গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ!

গাজীপুর মহানগরের কোনাবাড়ী মোবাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৫ হাজার ৪০০ লিটার অবৈধ মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও মাশিকুর রহমান আবরার।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মজুতকৃত ডিজেলের পরিমাণ ২৮ হাজার ৫২১ লিটার এবং অকটেন ৫ হাজার ৪১৯ লিটার। এসব জ্বালানি উদ্ধার করে জব্দ করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জানা গেছে, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে ২৮ হাজার লিটার ডিজেল ও সাড়ে ৫ হাজার লিটার অকটেন মজুত থাকা সত্ত্বেও উক্ত প্রতিষ্ঠানে ‘তেল নেই’ জানিয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়। এ সময় জ্বালানি তেল বিক্রয় বন্ধ ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ!

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি : শিশু বিভাগের প্রধান