ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৭:১৮ বিকাল

ইরান যুদ্ধ : যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সতর্কতা  

সংগৃহিত,ইরান যুদ্ধ : যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সতর্কতা  

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রভাবে বিশ্বে খাবারের দাম বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কর্মকর্তারা। সোমবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডাউনিং স্ট্রিটে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

বৈঠকের আগেই একটি সতর্কবার্তা এসেছে যে, ইরান হরমুজ প্রণালি অবরোধ করার পর থেকে কেবল তেলের দামই বাড়েনি, বরং সারের দামের ওপরও কড়া নজর রাখা প্রয়োজন বলে জানিয়েছেন একজন নৌপরিবহন বিষয়ক বিশ্লেষক।

শিপিং কনসালটেন্সি ফার্ম ‘ভেসপুচি মেরিটাইম’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লার্স জেনসেন বলেছেন, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত সারের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে।

বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ প্রোগ্রামে তিনি বলেন, ‘এর ফলে বিশেষ করে দরিদ্র দেশগুলোতে খাদ্যের দাম অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাবে।’

আরও পড়ুন

এদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল ফার্মারস ইউনিয়ন সতর্ক করে বলেছে, জ্বালানি এবং সারের দাম বেড়ে যাওয়ার মানে হচ্ছে অবধারিতভাবে জাতীয় পর্যায়ে খাদ্যপণ্যের দাম বাড়বে।

সূত্র : বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ইরান যুদ্ধ : যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সতর্কতা  

মোটরসাইকেলে তেল বাঁচানোর কিছু জাদুকরী টিপস 

এভারেস্ট জয় করতে চান নায়ক শরীফুল রাজ

বগুড়ার শেরপুরে লোকালয়ে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

​মুন্সীগঞ্জে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩