ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০১:৫৩ রাত

স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন স্বামী!

ছবি: সংগৃহীত, স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন স্বামী!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রী আত্মহত্যার দৃশ্য মোবাইলে ধারণ করার ঘটনায় স্বামী ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে তার মোবাইল ফোন থেকে ভিডিওটি উদ্ধার করা হয়। এর আগে রোববার সকালে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে নিজ ঘর থেকে জিন্নাত আরা (২২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাঁশখালীর জলদি এলাকার বাসিন্দা এবং আট মাস বয়সী এক সন্তানের জননী।

পুলিশ জানায়, স্বর্ণ বন্ধক রাখা নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটে। আত্মহত্যার সময় স্বামী জানালা দিয়ে ভিডিও ধারণ করেন। পরে তাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি, তবে পুলিশ বাদী হয়ে আইনি ব্যবস্থা নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন স্বামী!

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার চিন্তা

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ!

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ