ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৪:১৭ দুপুর

‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের

‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, কয়েকটি দেশে সর্বাত্মক সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

এলমাসরি জানান, ইসরায়েলের সবশেষ বাজেট ২৭১ বিলিয়ন (২৭ হাজার ১০০ কোটি) ডলার, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ বিশাল বাজেট থেকেই বোঝা যায় যে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে অনেকগুলো যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এলমাসরি বলেন, ‘ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের বিশাল সামরিক সহায়তা দিয়ে থাকে। যুদ্ধের সময় এ সহায়তার পরিমাণ আরও বেড়ে যায়।’

তবে এই বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের ভেতরে হয়তো এখন এমন একটি ধারণা তৈরি হচ্ছে যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কারণ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাচ্ছে। এখন অনেক মার্কিন শুধু ইসরায়েলের সমালোচনাই করছেন না, বরং দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া সমর্থনেরও বিরোধিতা করছেন। এলমাসরি আরও বলেন, এ বিশাল বাজেট ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল মনে করে না তারা যুদ্ধের শেষ পর্যায়ে আছে। বরং তারা হয়তো যুদ্ধের মাঝপথে বা শুরুর কাছাকাছি অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

এলমাসরি মনে করেন, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও ইরানের বিরুদ্ধে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মূলত ‘গ্রেটার ইসরায়েল’ বা ‘বৃহত্তর ইসরায়েল’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এ পথে এগোচ্ছে তারা। তথ্যসূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

জ্বালানির কৃত্রিম সংকট ও করণীয়

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

খাল খনন কর্মসূচি: টেকসই উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারের প্রেক্ষাপট

চুরি হয়ে গেল ১২ টন কিটক্যাট চকলেট