ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ১০:৩৮ রাত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে স্নানোৎসবে পূণ্যার্থীদের ঢল

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে স্নানোৎসবে পূণ্যার্থীদের ঢল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার পবিত্র স্নানোৎসব উপলক্ষে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পূণ্যার্থীর সমাগম ঘটেছে। ভোরের আলো ফুটতেই জেলার বিভিন্ন ঘাটে শুরু হয় পূণ্যস্নান।

বৃহস্পতিবার ভোর থেকে জেলার নাগেশ্বরীর নুনখাওয়া ঘাট, সদরের যাত্রাপুর ঘাট এবং চিলমারী উপজেলার জোড়গাছ ও রমনা ঘাটে কয়েক লাখ পূণ্যার্থী পবিত্র তিথিতে ব্রহ্মপুত্র নদের স্রোতে স্নান করেন। স্নানের আগে অনেক ভক্তকে মন্ত্রোচ্চারণ করতে দেখা যায়।

আয়োজক কমিটি জানায়, প্রতি বছর বাংলা চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়, যা ‘অষ্টমীর স্নান’ নামে অধিক পরিচিত। এ বছর সনাতনী পঞ্জিকামতে পবিত্র স্নানের তিথি ভোর ৪টা থেকে সকাল ৭টা ৪৫ মিনিট এবং দুপুর ১২টা ০৩ মিনিট থেকে দুপুর ২টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ছিল।

আরও পড়ুন

উৎসবকে কেন্দ্র করে ঘাটগুলোতে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। স্থানীয় প্রশাসন ও আয়োজকরা সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। বিভিন্ন স্থানে অস্থায়ী চিকিৎসা সেবা, শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক টিমের দায়িত্ব পালন করতে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

নাটোরে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট