বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা দিবস উদযাপন
করতোয়া ডেস্ক : বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২৬ মার্চ) নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান-
রাকাব : দিবসটিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পক্ষ থেকে দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি জেলা প্রশাসন রাজশাহীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মরতুজা।
এসময় ব্যাংকের প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিভাগীয় কার্যালয় রাজশাহী, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় রাজশাহী, এসইসিপি রাজশাহী, স্থানীয় মুখ্য কার্যালয় রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাকাব অফিসার্স এসোসিয়েশন, রাকাব কর্মচারী সংসদ এবং রাকাব এসইসিপি পৃথক পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
শজিমেক, বগুড়া : শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) বগুড়ার উদ্যোগে দিবসটিতে এক আলোচনা সভা এদিন সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শজিমেক ও হাসপাতাল বগুড়া স্থাপন প্রকল্প’র প্রকল্প পরিচালক ও সাবেক অধ্যক্ষ ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। শজিমেক অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদারের সভাপতিত্বে এতে প্রধান অলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর নোবেল।
বিশেষ অতিথি ছিলেন-বিএমএ বগুড়া শাখার আহবায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, আর্মি মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডা. মতিউর রহমান, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলাম, শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ ও বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন শজিমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল হোসেন ও বিএমএ বগুড়ার সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় : সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে ক্যাম্পাসের প্লাজা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ইনচার্জ মো. সিরাজুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী আলী তন্ময়। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, স্বাধীনতা একটি জাতির নিজস্ব সত্তা ও পরিচয়ের প্রতীক, যা অর্জন যেমন কঠিন, তেমনি তা রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব। পরে তিনি গান পরিবেশন করেন এবং দুই পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বগুড়া প্রেস ক্লাব : দিবসটিতে বগুড়া প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।
আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। আলোচনা সভায় শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, মহাসিন আলী রাজু, সাবেক সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী কমিটির সদস্য হারুন উর রশীদ, গুলজার হোসেন মিঠু, মুক্তা শেখ, সদস্য আব্দুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, এইচ আলীম, মামুনুর রশিদ, ফেরদৌসুর রহমান, সুমন সরদার, সানাউল হক শুভ প্রমুখ। এর আগে সকালে মুক্তির ফুলবাড়ি শহিদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
পুণ্ড্র ইউনিভার্সিটি : পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণের মধ্য দিয়ে শেষ হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
অনলাইনে যুক্ত হয়ে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) আফসার আলী এফসিএমএ’র সভাপতিত্বে ও রেজিস্ট্রার ড. এস জে আনোয়ার জাহিদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন-বিওটি সদস্য আয়শা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টর : দিবসটি উদ্যাপনে সকালে টিএমএসএস মেডিকেল কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর টিএমএসএস স্বাস্থ্য সেক্টর পরিচালিত প্রতিষ্ঠানসমূহের সবাই বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রভাত ফেরি নিয়ে লালদহপার শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-টিএমএসএস নির্বাহী পরামর্শক ডা. মওদুদ হোসেন আলমগীর, টিএমএসএস’র উপনির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, টিএমএসএস মেডিকেল ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড টেকনোলজি ও মহাস্থান মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল এর অধ্যক্ষ ডা. আহমেদ শরীফ, টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল, টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের চিকিৎসা শিক্ষা ডোমেইন প্রধান অধ্যাপক ডা. অনুপ রহমান চৌধুরী প্রমুখ।
টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ : দিবসটিতে দিনব্যাপী আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টিএমএসএস উপদেষ্টা আয়শা বেগম, অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলীসহ শিক্ষক, কর্মকর্তা প্রমুখ।
ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি : দিবসটি উপলক্ষ্যে ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির উদ্যোগে বগুড়ার প্রথম শহীদ তোতা মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।
টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি : টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি, টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকলে কলেজ ও হাসপাতাল এবং জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট কর্তৃক যৌথভাবে আয়োজিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষগণ এবং সকল স্তরের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই), টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স এর আওতাভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও অটিজম স্কুল ও পুনর্বাসন কেন্দ্রেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ : দিবসটিতে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-মুক্তির ফুলবাড়ি শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ।
প্রীতি ফুটবল ম্যাচে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বগুড়ার শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সকালে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক আরাফাত হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের উপাধ্যক্ষদ্বয় দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সাইফুল আলম, প্রভাষক আবু হাসান, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, প্রদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আরিফুর রহমান, মাহাবুব আলম, রাশেদুল ইসলাম, শাহিনুর ইসলাম, মোস্তাফা কামাল, জামিনুর রহমান, জহুরুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ : দিবসটিতে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে আলোচনা সভা ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার ও প্রভাষক শিবাসিস কুমার পাল। উপস্থাপনা করেন প্রভাষক হাবিবা সুলতানা (বাংলা)।
আয়োজন শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী। প্রতি বছরের মতো এবছরও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে ডিসপ্লেতে ২য় স্থান অর্জন করে জেলা প্রশাসকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ : দিবসটিতে প্রতিষ্ঠানের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান রজিব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, শহীদুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক সৈয়দা কুলসুম খাতুন, সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা, সিনিয়র শিক্ষক আব্দুল করিম, সহকারী শিক্ষক খ. ম. মাহমুদুল হাসান, শামীমা সুলতানা, মেহেদী হাসান, জাকিউল হাসান, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম প্রামাণিক, সহকারী শিক্ষক ফুলবর রহমান, গোলাম রব্বানী, এএসএম নাবিউল ফারাবী প্রমুখ।
বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ : দিবসটিতে সকালে স্কুল প্রাঙ্গণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছা. আনার কলির সভাপতিত্বে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ওমর ফারুক। পরে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বগুড়া করোনেশন ইনস্টিটউশন এ্যান্ড কলেজ : সকালে প্রতিষ্ঠানের শহিদ মিনারে বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নার্গিস আক্তারের সভাপতিত্বে প্রতিষ্ঠানের হলরুমে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কলেজ শাখার ইনচার্জ ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম, মতিউর রহমান সাঈদ, রফিকুল ইসলাম, আহসানুল হক, নাঈমুল রহমান, প্রভাষক উম্মুল ওয়ারা মোছা. তছলিমা, হাসনাঈন সুলতানা, সাখাওয়াত হোসেন, বাদশা মিয়া, আবুল কালাম আজাদ, ইয়াছমিন খানম, আয়শা সিদ্দীকা, হাইস্কুল শাখার ইনচার্জ মঞ্জুরুল হক, প্রদর্শক বিজয় চন্দ্র বর্মন, প্রদর্শক মোছা. কামরুন্নাহার, সিনিয়র শিক্ষক নাজনীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আতিকুর রহমান নিপন।
বগুড়া ওয়াইএমসিএ : দিবসটিতে বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ)-এর উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এদিন সকালে সংস্থার পল বেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অর্পনা প্রামানিক।
মূখ্য আলোচক হিসেবে অংশ নেন সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। বিশেষ আলোচক ছিলেন সংস্থার উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মার্গারেট বন্দনা দাস জুঁইয়ের পরিচালনায় আলোচনায় অংশ নেন সংস্থার সহসভাপতি রুমা প্রামানিক, কার্যনির্বাহী সদস্য পালক সৌরভ বিশ্বাস প্রমুখ। আলোচনার আগে সংস্থার শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বগুড়া জেলা ও শহর জামায়াত : দিবসটিতে বগুড়া জেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শহরের কলোনিস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-আইডিইবি চেয়ারম্যান সৈয়দ আব্দুল আজিজ, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, সেক্রেটারি মানছুরুর রহমান।
শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সভাপতি আজগর আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এড. রিয়াজ উদ্দিন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. হেদায়েতুল ইসলাম।
আরও পড়ুনসিপিবি : দিবসটিতে সকালে শহিদ খোকন পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ছাত্র ইউনিয়ন কার্যালয়ে জেলা সিপিবি’র সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আলী সেখের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা সিপিবি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সদর কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য ফারহানা আক্তার শাপলা, অখিল পাল, লিয়াকত আলী কাক্কু, সোহাগ মোল্লা, মতিয়ার রহমান প্রমুখ।
বাসদ : দিবসটিতে বগুড়ার প্রধান শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বাসদ’র সদস্যসচিব দিলরুবা নূরী, জেলা সদস্য সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, রাধা রানী বর্মন, হৃদম গোস্মামী বিভো প্রমুখ।
উদীচী : এদিন সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহহান মিন্নু। আলোচনা করেন জেলা সিপিবি’র সভাপতি আমিনুল ফরিদ, দিন বদলের মঞ্চের সভাপতি আরিফুল হক খান রনিক, কবিরাজ আব্দুল মজিদ, সাদেকুর রহমান সুজন, নিভারানী সরকার পূর্ণিমা, প্রনব সান্যাল, শিকতা কাজল, রাধারানী বর্মণ, লূবনা হাসান, বাযোজিদ রহমান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উদীচী’র সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব। এরপর উদীচী, চারণ, সপ্তসুর, প্রকাশ শৈলী, নজরুল পরিষদ, সংশপ্তক, খেলাঘর আসর, থিয়েটার আইডিয়া, ছাত্র ইউনিয়ন ও দিন বদলের মঞ্চের কর্মীরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যায় উদীচী কার্যালয়ে ‘রণাঙ্গনের গান’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে কথন, আবৃত্তি, নৃত্য ও গণসংগীত পরিবেশিত হয়।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র : শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চারণ বগুড়া জেলা সভাপতি রাধা রানী বর্মন, সহসভাপতি তমাল ব্যানার্জী, সাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার, ধনঞ্জয় বর্মন প্রমুখ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট : বগুড়ার প্রধান শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক হৃদম, সাংগাঠনিক সম্পাদক মিষ্টি রায়, মুন্নি প্রমুখ। এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ শাখা অনুরুপ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন : বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন ও কুলি শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, ছাদেক আলী প্রমুখ।
বগুড়া স্পোর্টস রিপোর্টার এসোসিয়েশন : সংগঠনের আয়োজনে সকালে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ আলিম, সাবেক সভাপতি রাহাত রিটু, জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, শামীম আলম প্রমুখ। সভার শুরুতে শহিদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা দিবস উদযাপন এদিন সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে বগুড়া শহর শখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন-সহসভাপতি অধ্যক্ষ মুহা. মুখলিসুর রহমান মুকুল, সহসেক্রেটারি মাহবুবুল আলম পাশা, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আবু রায়হান, জান্নাতুল ফেরদৌস জনি প্রমুখ।
জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া : দিবসটি পালনে ২৬ মার্চ সকালে মুক্তির ফুলবাড়িতে শহিদদের ফুলেল শ্রদ্ধা জানানো ও সকল শহিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেলে সংগঠনের কবিদের নিয়ে বগুড়া পৌর পার্কে স্বাধীনতার স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ, সহসাধারণ সম্পাদক মাজেদ রহমান, দপ্তর সম্পাদক প্রীতি দত্ত, সাদমিন কলি, এইচ আলিম প্রমুখ।
নজরুল পরিষদ, বগুড়া : দিবসটি পালনে সকালে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। পরে বগুড়া শহরের সাতমাথায় দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সদস্য সচিব হাকীম এমএ মজিদ মিয়া।
বক্তব্য রাখেন-সদস্য মোতাহার হোসেন, বিল্লাল হোসেন, ওসমান গনিসহ অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা শেষে আব্দুল আউয়ালের পরিচালনায় সঙ্গীতা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন-কণ্ঠশিল্পী রাইদা, ইপসিতা, অনিন্দিতা, অরিস্তা, জয়ীতা, অভিশ্রী, অরিন্দম ও কথাকলি।
শব্দকথন সাহিত্য আসর : দিবসটি পালনে সকালে মুক্তির ফুলবাড়িতে শহিদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। সকল শহিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি পালনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম, সদস্য সাদেক সোহাগ, প্রীতি দত্ত, ফাতেমা ইয়াসমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। শেষে স্বাধীনতার কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করা হয়।
ইফা, শাজাহানপুর : দিবসটিতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কোরআনখানি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। শাজাহানপুর উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কোরআনখানি, আলোচনা ও দোয়া মাহফিল ফিল্ড সুপারভাইজার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তব্য রাখেন-শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী।
আলোচক ছিলেন ইসলামি কথা সাহিত্যিক মোস্তাকিম হোসাইন, মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার সারোয়ার হোসেন, মাওলানা আব্দুল মান্নান জহুরুল ইসলাম সিরাজী প্রমুখ। শেষের দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি : দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শহরের নাটাইপাড়াস্থ মুনলাইট চিলড্রেনস হোমের নিবাসীদের নিয়ে আলোচনা সভা, শহরের সাতমাথায় এতিম, দুস্থ, প্রতিবন্ধী ও ছিন্নমূলদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন ও গাবতলী উপজেলার সুবাদবাজারস্থ মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের নিয়ে আলোচনা সভা, খেলাধুলা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ানো হয়।
খেলাধুলায় ও মুক্তিযুদ্ধবিষয়ক বই পড়ায় যেসব প্রতিবন্ধী শিশু অংশগ্রহণ করে মুনলাইটের পক্ষ থেকে তাদের সবাইকে পুরষ্কার দেয়া হয়েছে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন-শিক্ষক তানিয়া, জেমি, রাবেয়া, রহিম বাদসা প্রমুখ।
জনতা ব্যাংক : জনতা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমানের নেতৃত্বে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় ব্যাংকের পরিচালক আব্দুল মজিদ শেখ ও আব্দুল আউয়াল সরকারসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ, জাতীয়তাবাদী অফিসার সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ধুনট (বগুড়া) : ধুনট কেন্দ্রীয় শহিদ মিনারের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর ধুনট সরকারি নইম উদ্দিন পাইটল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি আলিমু্িদ্দন হারুন মন্ডল, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম ও মতিয়ার রহমান।
দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান ও থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন। একই মাঠে বিভিন্ন কুচকাওয়াজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলানায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ইউএনও শাহ্রুখ খানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ্ মাহমুদুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে রোস্তম আলী, অফিসারদের পক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ।
গাবতলী (বগুড়া) : দিবসটিতে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মোরশেদ মিল্টন এমপি’র পক্ষে দলীয় নেতাকর্মী, পুলিশ, বিএনপি ও অঙ্গদল, পৌরসভা, আনসার ভিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
সকালে গাবতলী পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোরশেদ মিলটন এমপি।
নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, মডেল থানার ওসি রাকিব হোসেন, উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, আব্দুর রশিদ খাজা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জুলাইযোদ্ধা কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আবু হাসানাত শাহীন প্রমুখ। শেষে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও আপ্যায়ন করা হয়।
আদমদীঘি (বগুড়া) : উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। আদমদীঘি হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত শেষে পুরস্কার বিতরণ এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা সভাকক্ষে সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা সুলতানা, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সংবর্ধনা সভায় উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিটি মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও উন্নতমানের খাবার প্রদান করা হয়।
নন্দীগ্রাম (বগুড়া) : দিবসটিতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামজিক সংগঠন।
পরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কাহালু (বগুড়া) : কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ, সকালে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ যোহর দেশ ও জাতির শান্তি, অগ্রগতিসহ শহিদ মুক্তিযোদ্ধাদের মস্জিদে মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনাসহ হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।
অপরদিকে উপজেলা সদরের চারমাথা এলাকায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী আফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান সবুজ, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হাসান, নজিবর রহমান, প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী সেখ, ফায়ার সার্ভিসের ইনচার্জ সবুজ হোসেন প্রমুখ।
সারিয়াকান্দি (বগুড়া) : উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। সেখানে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং তাদের স্মরণে নীরবতা পালন করা হয়।
পরে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। একই মাঠে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। উপজেলা পরিষদের হলরুমে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পাবলিক ম
মন্তব্য করুন






