ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৯:৩৪ রাত

নওগাঁর বদলগাছীতে গাছ না কাটায় সড়ক সংস্কার কাজ করতে পারছেন না ঠিকাদার

নওগাঁর বদলগাছীতে গাছ না কাটায় সড়ক সংস্কার কাজ করতে পারছেন না ঠিকাদার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ভান্ডারপুর জিসি সড়ক সংস্কারে কার্যাদেশের এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও ঠিকাদার সংস্কার কাজ শুরু করতে পারছে না। বিষয়টি নিয়ে খোদ এলজিইডি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে দ্রুত কাজ শুরুর দাবিতে কোলাবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভসহ মানববন্ধন করেন তারা।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, কোলা ভান্ডারপুর জিসি ২ কিলোমিটার ৭শ’ মিটার সড়ক বর্ধিত আকারে সংস্কার করতে ৪ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ করা হয়। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি কাজের ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়।

১২ ফুট প্রশস্তের সড়কটি ১৮ ফুট বর্ধিত আকারে সংস্কার হবে। তবে সংস্কারের কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদার কাজ শুরু করতে পারছে না। এ ব্যাপারে এক বছরেও এলজিইডি কর্তৃপক্ষ কোন প্রদক্ষেপ নেয়নি। এদিকে দ্রুত সমস্যা সমাধানে স্থানীয়রা নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের সুদৃষ্টি কামনা করেছেন।

আরও পড়ুন

ঠিকাদার শাহিনুর ইসলাম স্বপন জানান, বারবার তাগিদ দেওয়ার পরও গাছ কাটার ব্যবস্থা করছে না কর্তৃপক্ষ। এখানে তার কোন অবহেলা নেই। তিনি প্যালাসাইটিং কাজ শেষ করেছেন। এবিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম জানান, সড়কের দু’পাশে গাছ রয়েছে।

গাছগুলো কাটার জন্য টেন্ডার হয়েছে। আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। স্থানীয় লোকজন মানববন্ধন করেছে সেটা অবগত করেছি। বিভাগীয় অফিস থেকে অনুমোদন পেলেই গাছগুলো কাটা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

নাটোরে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট