ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৬, ১০:৩০ দুপুর

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের বদলকার বাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত মর্তুজা ওই এলাকার আলী আকবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে মর্তুজা নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। লাইভ চলাকালীনই তিনি সবার সামনে ঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক ফেসবুক লাইভে এসে আত্মঘাতী হয়েছেন। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার