ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৫:২৮ বিকাল

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানি‌য়ে‌ নরেন্দ্র মোদীর চিঠি

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানি‌য়ে‌ নরেন্দ্র মোদীর চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানি‌য়ে‌ছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দী।

আজ বৃহস্প‌তিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রী‌কে পাঠ‌া‌নো এক চি‌ঠি‌তে ন‌রেন্দ্র মো‌দী এই শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন।

চি‌ঠি‌তে ভার‌তের প্রধানমন্ত্রী ব‌লেন, ভার‌তের জনগণ এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

আরও পড়ুন

ন‌রেন্দ্র মো‌দী ব‌লেন, গত এক মাস ধরে ভারতের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছে।রোজা ও প্রার্থনায় পবিত্র সময় কাটিয়েছে। ঈদুল ফিতর উদযাপন আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের চিরকালীন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের আশা করি এবং প্রার্থনা করি।

তিনি আরও ব‌লেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ