বগুড়ায় ইফতার মাহফিলে সম্প্রীতির বন্ধন দৃঢ় করলো দৈনিক করতোয়া
অনলাইন ডেস্ক: বগুড়া শহরের জামিলনগরে অবস্থিত করতোয়া কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার আয়োজন করা হয় এক আন্তরিক ও প্রাণবন্ত ইফতার মাহফিলের।
প্রায় ৩০০ জনের আয়োজিত এই মাহফিলটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে সকলে একত্রিত হয়ে ভাগাভাগি করেন পবিত্র রমজানের সৌন্দর্য ও সম্প্রীতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার
সম্পাদক মোজাম্মেল হক ও নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকাসহ প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মকর্তারা।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দৈনিক করতোয়ার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মীবৃন্দ এবং করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুনএ সময় সম্পাদক মোজাম্মেল হক বলেন, প্রতি বছরের মতো এবারও এমন আয়োজন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, এই ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি একসাথে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে ওঠে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ।
অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান এবং এর মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773919626.jpg)



_medium_1773917825.jpg)


