ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৫:৫৮ বিকাল

চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়

চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়

চাঁদপুরের হাজীগঞ্জে ৬ মুসল্লিকে নিয়ে সাদ্রায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক। তিনি সাদ্রা দরবার শরীফের প্রয়াত পীর মাওলান ইছহাক সাদ্রাবীর মেজো ছেলে।

কয়েক যুগ ধরে হাজীগঞ্জ উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফের পীরের অনুসারীসহ জেলার বিভিন্ন স্থানে প্রায় ৫০টি গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করেন। তার মৃত্যুর পর গত বছর থেকে উনার বংশধরদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। এতে করে বর্তমান পীর মুফতি আরিফ বিল্লাহ সাদ্রা ও তার চাচা জাকারিয়া আল মাদানী আগাম মিল রেখে একদিন আগে পৃথক পৃথক জামাতের মাধ্যমে ঈদ করেন।

তার অপর চাচা মাওলানা আবু বকর ছিদ্দিক গত বছর থেকে দুই দিন আগে ঈদের জামাত করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারও তিনি ৬ মুসল্লি নিয়ে তার নিজ বাড়ির আঙিনায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন। জামায়াতে তিনি নিজেই ইমামতি করেন।

তিনি জানান, বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলে এবং ঈদ উদযাপন হলে সেই সাথে ঈদ করা জায়েজ। গতকাল আফগানিস্তানে চাঁদ দেখা গেছে এবং আজ সেখানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আমরা তাদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছি।

আরও পড়ুন

পীর মুফতি মাওলানা আরিফ বিল্লাহ বলেন, আমরা বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করি । তবে এবার আফগানিস্তান যেভাব চাঁদ দেখে ঈদ উদযাপন করছেতা আমাদের কাছে ভিত্তিহীন মনে হয়েছে। তাই আমরা ঈদ উদযাপন করি নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ