ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৬, ১০:২১ দুপুর

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

রাজধানীর আদাবর এলাকার সাবেক কাউন্সিলর আবুল হাশেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে পুলিশ। হাসু রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। 

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। 

তিনি বলেন, কাউন্সিলর হাসুর বিরুদ্ধে জুলাই হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসু ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই ছিলেন আদাবর এলাকার ত্রাস। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড এমন কোন হেন অপরাধ নেই যে তার বিরুদ্ধে নেই। তিনি এলাকায় এডব অপরাধ করার জন্য একটি নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল এবং সরকারি খাসজমি দখলের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি