বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন জাকির
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।
আজ রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বগুড়া জেলার সোনাতলা উপজেলার নতুন বন্দরের মৃত একেএম জালাল উদ্দিন আকন্দের ছেলে ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরকে স্থানীয় সরকার বিভাগ বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।
আরও পড়ুনআজ রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর এই সংবাদ ছড়িয়ে পড়লে বগুড়ার সোনাতলায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এমনকি তাৎক্ষণিক উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন








