বগুড়ার ঈদ মার্কেট : কেনাকাটার শেষ মুহূর্তে ভিড় বাড়ছে তৈরি পোশাকের দোকানগুলোতে
স্টাফ রিপোর্টার : ঈদ যতই কাছে আসছে ততই ভিড় বাড়ছে বগুড়ার বিপণিবিতানগুলোতে। এর সাথে ঈদ কেনাকাটায় লক্ষ্য করা যাচ্ছে উৎসবের আমেজ। কেনাকাটার শেষ দিকে এসে ক্রেতারা ভিড় বাড়াচ্ছেন তৈরি পোশাকের দোকানে, বিশেষ করে তৈরি শার্ট-প্যান্টের দোকানে ভিড় করছেন উৎসব প্রিয় মানুষ। কেউ খুঁজছেন পাতলা আরামদায়ক কাপড়ের শার্ট আবার কারো পছন্দ ডেনিমের জিন্স। বিক্রেতারা বলছেন, রোজার মাঝামাঝি থেকেই বিক্রি বাড়তে শুরু করেছে, যা আরও বেড়ে চলবে মধ্যরাত পর্যন্ত।
চৈত্রের শুরুতে গরম আবহাওয়ায় উদযাপিত হবে এবারের ঈদুল ফিতর। যদিও কয়েক দিনের মেঘ-বৃষ্টির খেলায় প্রকৃতি অনেকটা শান্ত। তবে গরমের কথা মাথায় রেখে ছেলেদের নজর আরামদায়ক পোশাকের দিকেই। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ফর্মাল শার্ট, হাফ শার্ট, পোলো শার্ট কিংবা টি-শার্টের কালেকশান এনেছে ফ্যাশন হাউজগুলো ও ব্যবসায়ীরা।
আজ রোববার (১৫ মার্চ) বগুড়ার বিভিন্ন বিপণীবিতান ও মার্কেটে ঈদ বাজার ঘুরে দেখা যায়, গরমের কথা মাথায় রেখে পাতলা আরামদায়ক কাপড়ের শার্ট খুঁজছেন বেশিরভাগ ক্রেতা। তবে প্যান্টের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ডেনিম জিন্স। ঈদ উপলক্ষ্যে এসব পোশাকের নকশায় এসেছে ভিন্নতা ও বৈচিত্রতা। ডেনিমের প্যান্টের জন্য ব্র্যান্ডভেদে দাম পড়ছে ১২শ’ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।
আরও পড়ুনআর প্রতিটি শার্টের দাম পড়ছে অন্তত দেড় হাজার টাকা। তবে কোথাও কোথাও ব্রান্ডভেদে দাম আরও বেশি। তবে এর কম দামেও মিলছে রকমারি শার্ট। ক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষ্যে নতুন নতুন ডিজাইনের শার্ট-প্যান্ট এসেছে। তবে গতবারের তুলনায় এবার বেশি কিছুটা বেশি। ঈদ কেনাকাটার শেষদিকে ক্রেতাদের আনাগোনায় ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও।
প্রত্যাশিত বিক্রিতে ব্যস্ততার মাঝেও হাসি ফুটেছে তাদের মুখে। তারা বলছেন, রোজার শুরু দিকে তৈরি পোশাকের দোকানগুলোতে তেমন ভিড় না থাকলেও শেষের দিকে বেড়েছে বেচাকেনা। প্রথম দিকে কাটা কাপড় কিনে শার্ট-প্যান্ট তৈরিতে ব্যস্ততা শেষের পর মানুষ ভিড় করছেন তৈরি পোশাকের দোকানগুলোতে এতে বিক্রি বেড়েছে কয়েকগুণ।
মন্তব্য করুন








