ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৯:২৭ রাত

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অদুরে পারাপারের সময় ট্রেনের কাটা পড়ে নাইম হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে আদমদীঘি রেলওয়ে স্টেশনের অদুরে পাইকপাড়া নামক স্থানে লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে। নাইম হোসেন আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে। সে দিন মজুর ছিল।

পারিবারিক সুত্রে জানা যায়, আজ রোববার (১৫ মার্চ) বিকেল ৫ টার দিকে আদমদীঘি রেলওয়ে স্টেশনে অদুরে পাইকপাড়া গ্রামের নিকট নাইম হোসেন রেললাইন পারাপারের সময় ওই স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী লোকান ট্রেনে কাটাপড়ে দ্বি-খন্ডিত হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

আরও পড়ুন

সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে প্রার্থী ৬ জন

বগুড়ার ঈদ মার্কেট : কেনাকাটার শেষ মুহূর্তে ভিড় বাড়ছে তৈরি পোশাকের দোকানগুলোতে

সবার সামনেই কান্নায় ভেঙ্গে পড়েছিলেন ‘ভাইজান’

গাজীপুর ও নেত্রকোণাসহ ৫ জেলায় নতুন ডিসি

পাবনার বেড়ার চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা