ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৭:৪৮ বিকাল

সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবক জেলহাজতে

সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবক জেলহাজতে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এইসাথে ওই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় মহিদুলের ছেলে জহুরুল ইসলামকে(৩৪) ইয়াবা সেবনরত অবস্থায় ধরা হয়।

আরও পড়ুন

পরে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচা থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারা ভঙ্গের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজ রোববার (১৫ মার্চ) সকালে আটককৃত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ