ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৭:৫৯ বিকাল

বগুড়ার সোনাতলায় ৪টি গাছ কাটার অভিযোগ

বগুড়ার সোনাতলায় ৪টি গাছ কাটার অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আজ রোববার (১৫ মার্চ) উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের মোতালেব হোসেন নামের এক ব্যক্তির ৪টি গাছ প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক কর্তন করে নিয়ে গেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত মোকছেদ আলী সরকারের ছেলে মোতালেব হোসেন (৬৮) এর জমি থেকে জোর করে ৪টি গাছ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। ৪টি গাছের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। গাছের মালিক বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তার উপর চড়াও হয়।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী