ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০২:১৭ রাত

২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি

ছবি: সংগৃহীত, ২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন চোটে বাইরে থাকার পর অবশেষে বার্সেলোনায় ফেরার অনুমতি পেয়েছেন গাভি। ক্লাব নিশ্চিত করেছে, তিনি মেডিকেল ক্লিয়ারেন্স পেয়েছেন এবং সেভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য উপলব্ধ।

গত বছরের আগস্টের শেষ দিকে হাঁটুর চোটে পড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার। পরে অস্ত্রোপচারের সময় চোটটি ধারণার চেয়ে গুরুতর ধরা পড়ায় তার মাঠে ফিরতে দীর্ঘ সময় লেগেছে। প্রায় ছয় মাসের বেশি পুনর্বাসনের পর তিনি আবার ম্যাচ খেলার মতো ফিট হয়েছেন।

ম্যাচের আগে কোচ হান্সি ফ্লিকও গাভির ফেরায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন, গাভিকে ধীরে ধীরে দলে ফেরানো হবে এবং শুরুতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হবে। তাই সেভিয়ার বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন

লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনা এখন শীর্ষে আছে ৬৭ পয়েন্ট নিয়ে। ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি

নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয়

একাত্তরের এই দিনে কঠোর সামরিক নিরাপত্তায় ঢাকায় আসেন ইয়াহিয়া খান

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজেই