ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০১:২৯ রাত

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

ছবি: সংগৃহীত, লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ১৫ দিন আগে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে লেবাননেও ইসরায়েলি আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বিনত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই হামলাটি ঘটে। এতে কর্তব্যরত চিকিৎসক, প্যারামেডিক এবং নার্সরা প্রাণ হারান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেভাবে পরিকল্পিতভাবে হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু বানিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছিল, লেবাননের এই হত্যাকাণ্ড সেই একই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে— যা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।

আরও পড়ুন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন প্যারামেডিক নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী উদ্ধারকাজ চলাকালীন বারবার অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী