নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয়
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত ওই ভিডিওতে তার এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি তুলেছেন অনেকে। এ থেকেই ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিডিওটি তিনি নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন। এতে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। পরে ভিডিওটির কিছু অংশ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে ‘ছয় আঙুল’ দাবি তুলে অনেকেই এটিকে তথাকথিত ‘এআই গ্লিচ’ বলে প্রচার করেন।
তবে এ দাবি নাকচ করেছে বিভিন্ন ফ্যাক্টচেক। তাদের ভাষ্য, ভিডিওতে আসলে ছয় আঙুল নেই; ক্যামেরার কোণ, হাতের ভঙ্গি ও দৃষ্টিবিভ্রমের কারণে এমনটি মনে হয়েছে। একই সঙ্গে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনএ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। এমনকি মার্কিন ডানপন্থী ভাষ্যকার ক্যান্ডাস ওয়েনসও প্রশ্ন তুলেছেন, ‘বিবি কোথায়?’ তবে যাচাই করা তথ্য অনুযায়ী, ভিডিওটি এআই দিয়ে তৈরি—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।
ইসরাইলি প্রধানমন্ত্রীর ছেলে ইয়ার নেতানিয়াহুর সাম্প্রতিক অনুপস্থিতিও আলোচনা বাড়িয়েছে। তবে সেটিকেও অনেকেই গুজবের অংশ হিসেবে দেখছেন। এখন পর্যন্ত নিশ্চিত তথ্য হলো, ভিডিওর ‘ছয় আঙুল’ দাবি সত্য নয়।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







_medium_1773517713.jpg)
