বিশেষ সম্মাননা পাচ্ছেন ভারতের ৩ কিংবদন্তি ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটের সাফল্যে দারুণ অবদানের স্বীকৃতি দিতে নামান অ্যাওয়ার্ডস আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। রোববার (১৫ মার্চ) রাজধানী নয়াদিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটারকে এই বিশেষ স্বীকৃতি দেয়া হবে।
ভারতীয় ক্রিকেটে সেবা, সততা ও স্থায়ী অবদানের স্বীকৃতি হিসেবে বিসিসিআইয়ের সাবেক প্রধান রজার বিন্নি, সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় এবং নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজকে সম্মানজনক কর্নেল সি. কে. নাইড়ু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হবে।
দ্রাবিড়ের কোচিংয়ে ১৭ বছর পর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর এত বড় একটা সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। এছাড়া ভারতীয় ক্রিকেটে আইসিসি ট্রফি জয়ী পাঁচটি ভারতীয় দলের প্রত্যেককে সম্মাননা দেওয়া হবে এই অনুষ্ঠানে।
আরও পড়ুনবিসিসিআই এক বিবৃতি দিয়েছে, ‘এই বছরের অনুষ্ঠানে রজার বিন্নি ও রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটে অসাধারণ সেবার স্বীকৃতি দিতে বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার কর্নেল সি. কে. নাইড়ু আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে। এছাড়া নারী ক্রিকেটে একই সম্মানে ভূষিত করা হবে মিতালি রাজকে।’
সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার পলি উমরিগার অ্যাওয়ার্ড পাচ্ছেন টেস্ট ও ওয়ানডে ব্যাটার শুভমান গিল। ক্যারিয়ারে পঞ্চমবার সেরা নারী আন্তর্জাতিক ক্রিকেটার হচ্ছেন স্মৃতি মান্ধানা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








