ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০১:০৮ রাত

ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজেই

ছবি: সংগৃহীত, ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজেই

ইফতারের আগমুহূর্তে বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় কথা–কাটাকাটি। একপর্যায়ে স্বামী ইট দিয়ে স্ত্রীকে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। মৃত্যু নিশ্চিত জেনে স্বামী নিজেই ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ। পরে পুলিশ গিয়ে স্বামীকে আটক করে।

শনিবার (১৪ ফ্রেবুয়ারি) সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায়। খুন হওয়া নারী হচ্ছেন হালিমা আক্তার (৩০)। খুনের ঘটনায় জড়িত তাঁর স্বামী জহিরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এই দম্পতির একটি শিশুসন্তান আছে।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুরের বাসিন্দা জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

আরও পড়ুন

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, পারিবারিক বিষয় নিয়ে ইফতারের আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি হয়। উত্তেজনার এক পর্যায়ে স্বামী জহিরুল ইসলাম স্ত্রীকে ইট দিয়ে আঘাত করলে তাঁর মৃত্যু হয়। পরে ওখান থেকে ৯৯৯–এ ফোন করেন জহিরুল। পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজেই

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

চার বিভাগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: ত্রাণমন্ত্রী

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির