ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৮:৪৭ রাত

নীলফামারীর ডোমারে সন্তোষী মুড়ি মিলের লাখ টাকা জরিমানা

নীলফামারীর ডোমারে সন্তোষী মুড়ি মিলের লাখ টাকা জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। আজ সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত সন্তোষী মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এসময় উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানায় সরেজমিন তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে সন্তোষী মুড়ি মিলের লাখ টাকা জরিমানা

বিশ্বকাপে হেটমারের ছক্কার রেকর্ড

শিবচরে ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২ জনের জেল-জরিমানা

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম