খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত মামুন মোল্লা (৩৫) নামের এক যুবক মারা গেছেন। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রোববার (২ মার্চ) রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মামুন উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের খালের মাথা এলাকার বাসিন্দা। তিনি সরবেত মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধুপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়।
পরিবারের সদস্যরা জানান, শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।
ওই সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন
নিউজ ডেস্ক
_medium_1772460843.jpg)
_medium_1772457831.jpg)





